Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীবাংলাদেশ

দেশে একটি মানুষও না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে কাজ করছে সরকার। দেশে একটি মানুষও না খেয়ে থাকবে না বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, পচনশীল কৃষিপণ্য রক্ষায়,অঞ্চলভিত্তিক আন্তর্জাতিক মানের সংরক্ষণাগার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।  এ ছাড়া সংকট মোকাবেলায়, সবাইকে আবারো সতর্ক হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

সকালে, ওসামানী স্মৃতি মিলনায়তনে, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৫ ও ১৪২৬ প্রদান অনুষ্ঠানে, গনভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, দেশে পর্যাপ্ত জমি রয়েছে, সাথে রয়েছে কর্মক্ষম মানুষ। আগামীতে সকল সংকট মোকাবেলায়, নিজেদের খাদ্য চাহিদা নিজেদের পূরণ করতে হবে। এ ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

দেশে যে পরিমান খাদ্য উৎপাদন হয়, তা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পচনশীল কৃষি পণ্য সংরক্ষন করতে পারলে, নিজেদের চাহিদা পূরণ করেও রপ্তানি সম্ভব হবে।

এ বছর কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়, ১০ ক্যাটাগরিতে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে, কৃষি খাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ পদক প্রদান করা হয়।

বাংলা টিভি /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button