Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ পাশে থাকলে আগামীতে সকল সংকট মোকাবেলা করা সহজ হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় যোগ দিয়ে গুরুত্ব অনুযায়ী নতুন প্রকল্প গ্রহণের উপর জোর দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সকালে পরিকল্পনা মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৭ হাজার ১৮ কোটি টাকার ৬ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

সভায় যোগ দিয়ে  দ্রব্য মূল্যের  বাজার নিয়ন্ত্রনে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আগামীর পৃথিবী সংকটময় উল্লেখ করে উল্লেখ করে, জনগণ পাশে থাকলে সকল সংকট মোকাবেলা করা কঠিন হবে বলেও জানান তিনি।

এছাড়া নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ভেবে সিদ্ধান্ত নেয়ার কথা জানান সরকার প্রধান।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button