যুদ্ধ না করে সে অর্থ শিশুদের জন্য ব্যয় করুন: প্রধানমন্ত্রী

রাশিয়া ইউক্রেইন যুদ্ধে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তাই এ যুদ্ধ থামাতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কখনো যুদ্ধ চাইনা, যুদ্ধে না করে সে অর্থ শিশুদের জন্য ব্যয় করার আহবান জানান তিনি। সকালে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলের মধুমতি এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
সকালে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সেতুগুলি ভ্রমণের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে আরও সহজ,দ্রুত এবং সহজলভ্য করার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে।
করোনা মহামারির পর রাশিয়া ইউক্রেইন যুদ্ধ সারা বিশ্বকে আজ বৈশ্বিক সংকটে ফেলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনো যুদ্ধ চাইনা। যুদ্ধে এত অর্থ ব্যয় না করে তা মানুষের কল্যাণে ব্যয় করার আহবান জানান প্রধানমন্ত্রী।
চলমান যুদ্ধ অব্যাহত থাকলে আগামীতে সংকট আরও বাড়বে তাই সকলকে সর্তক থাকার আহবান জানান সরকার প্রধান।
বাংলা টিভি / বুলবুল



