স্বাস্থ্য
প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করলে ফার্মেসির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি হুঁশিয়ারি দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যত্রতত্র এন্টিবায়োটিক ব্যবহারের ফলে বছরে বিশ্বে ১৫ লাখ মানুষের মৃত্যু হয়।
এ ছাড়া অনেক সময় প্রয়োজন না হলেও এন্টিবায়োটিক সেবন করে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে শরীরে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে যায় বলেও জানান তিনি।
এন্টিবায়োটিক বিক্রিয় রোধে আইনের দুর্বলতা রয়েছে এটির অপব্যবহার রোধে নতুন আইন করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল



