
স্থানীয় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে ইন্দোনেশিয়ার ১৭৪ জন নিহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পদদলিত হয়ে বেশীরভাগ সমর্থকের মৃত্যু হয়।
সংঘর্ষের সূত্রপাত শনিবার সন্ধ্যায়। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর মালাংয়ে স্বাগতিক আরেমা এফসি ৩-২ গোলে সুরাবায়ার ক্লাব পারসেবায়ার কাছে পরাজিত হয়। সেই হতাশা থেকে আরেমেনিয়ার সমর্থকরা খেলোয়াড় ও কর্মকর্তাদের দিকে বোতলসহ অন্যান্য বিভিন্ন জিনিস ছুঁড়তে থাকে। পরাজয় না মেনে তারা তারা স্লোগান দিতে থাকে। পরিস্থিতি জটিল হতে থাকে। এক পর্যায়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের বাইরেও ।
সমর্থকরা পুলিশের বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে আতংকিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থেকে মানুষ। এতে পদদলিত হয়ে প্রায় ৪০ জন নিহত হয়। পরে হাসপাতালে মারা যান আরও ১৩০ জন।
এ ঘটনায় ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে তারা ইন্দোনেশিয়া সরকার।
বাংলা টিভি / বুলবুল



