জাতীয় পার্টি
চলমান সহিংসতা আগামী জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত: জি এম কাদের

চলমান সহিংস রাজনীতি আগামী জাতীয় নির্বাচনের জন্য অশনি সংকেত বলে শংকা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
আগামী নির্বাচন সহিংসতার মাধ্যমে জোর জবরদস্তির একটি নির্বাচন হবে,সরকারি দল থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে যা দেশ ও জাতির জন্য দুঃখজনক বলেও মনে করেন তিনি।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় পা বিচ্ছিন্ন হাওয়া জাতীয় পার্টির নেতা সফিকুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাংলা টিভি / বুলবুল



