সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি, বিএনপি সরকারের দুর্নীতি,অনিয়ম ও বিরোধীদের বিরুদ্ধে চালানো নৃশংসতার বর্ণনা তুলে ধরতে, প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে, প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন,বিদেশিরা জানুক,দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো বিএনপি’র এখন প্রধান কাজ। শেখ হাসিনা বলেন,বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকায়, উন্নত দেশের মর্যাদা পেতে যাচ্ছে।
তিনি আরও বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার একযোগে কাজ কোরে যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন,দেশে নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতো করার ফলে, জনগণ এখন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।
বাংলা টিভি / বুলবুল



