Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদ

চড়া নিত্যপণ্যের বাজার, সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস চরমে

গেলো সপ্তাহের চেয়ে এ সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে আরেকদফা বেড়েছে সবজি ডিম ও মাংসের দাম। একশত টাকার নীচে মিলছেনা কোন সবজি। এতে চরম ক্ষুব্ধ ক্রেতারা। মাছের প্রচুর সরবরাহ থাকলেও চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও ১০ থেকে ১৫ টাকা বেড়েছে ব্রয়লার মুগীর কেজি।

দেশে জ্বালানি তেল আর ডলারের দাম বাড়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। রাজধানীর বাজারগুলোতে একশত টাকার কমে মিলছেনা কোন সবজির কেজি।তাই ক্ষোভ ঝাড়ছেন ক্রেতারা।

সরবরাহের ঘাটতি না থাকলেও, ছোট মাছের কেজি বিক্রি হচ্ছে ৮’শ থেকে এক হাজার টাকায়।রুই কাতলা সাড়ে ৪শ,আর মাছের রাজা ইলিশতো, মধ্যবিত্তের নাগালের বাইরে।

গরু খাসির মাংসের দাম স্থীতিশীল থাকলেও, ছুটির দিনে বাড়তি চাহিদার অযুহাতে কেজিতে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এদিকে,সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে ডিমের দাম।

তবে স্থিতিশীল রয়েছে সবধরণের মুদিপণ্য ও চালের বাজার। তারপরও গোনা টাকায় যারা সংসার চালায় তারা হিসাব নিকাশ মেলাতে পারছেন না।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button