
দেশে একদিনে করোনায় কেউ মারা যাননি, তবে এ সময় শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। মঙ্গলবার শনাক্ত ছিল ৭৩৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৬০ জন এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৩ হাজার ৮১০ জন।
বুধবার (২৮ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬৭৮টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭২৮টি। এ পর্যন্ত মোট ১ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ১৪ দশমিক ০৭ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
বাংলাটিভি/শহীদ



