Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকশোক সংবাদ

ফুলেল শ্রদ্ধা, প্রার্থনার মধ্য দিয়ে শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর ১৯ বার তোপধ্বনির মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে অন্তিম বিদায় জানিয়েছে জাপান।

আজ মঙ্গলবার জাপানের স্থানীয় সময় বেলা দুইটায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে এক মোটরশোভাযাত্রার মধ্য দিয়ে আবের দেহভস্মভর্তি বাক্স নিয়ে তাঁর স্ত্রী আকি আবে অন্ত্যেষ্টিক্রিয়াস্থলে পৌঁছান। তিনি নিপ্পন বুদোকান হলে ঢোকার সময় ১৯ বার তোপধ্বনি করা হয়।

আজ বুদোকান হলের ভেতরের বেদিতে বিভিন্ন রঙের ফুলের ওপর আবের একটি বড় প্রতিকৃতি ঝুলিয়ে রাখা হয়। প্রতিকৃতিতে জড়ানো হয় কালো রঙের ফিতা। পাশের একটি দেয়ালে সাঁটানো হয় তাঁর আরও কিছু ছবি।

অনুষ্ঠানের শুরুর দিকে আবের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণের নীরবতা পালন করা হয়। এরপর ক্ষমতাসীন দলের নেতারা আবের রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণা করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ প্রায় ৭০০ বিদেশি বিশিষ্ট ব্যক্তির উপস্থিত ছিলেন।

গত ৮ জুলাই জাপানের নারা শহরে এক রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এক বন্দুকধারীর গুলিতে শিনজো আবে নিহত হন। এরপর পারিবারিকভাবে তাঁর দাহ সম্পন্ন হয়।

তবে বিক্ষোভ হলেও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শোকাহত হাজারো মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকেই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানস্থলের কাছে ভিড় জমাতে শুরু করেন তাঁরা। এমন অবস্থায় সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই আয়োজকেরা নিপ্পন বুদোকান হলের গেট খুলে দিতে বাধ্য হন। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১০ হাজার মানুষ আবের ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং নীরবে প্রার্থনা করেছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button