Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগজাতীয় নির্বাচনজাতীয় পার্টিরাজনীতি

শরিকদের মধ্যে চূড়ান্ত মনোনয়নপত্র হস্তান্তর শুরু করেছে আওয়ামী লীগ

মহাজোটের শরিক ও আওয়ামী লীগের যেসব আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজনকে চূড়ান্ত করে চিঠি দিচ্ছে আওয়ামী লীগ। শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীকে ভোট করবেন তাদের চিঠি দিয়ে নিশ্চিত করা হচ্ছে।

আজ শুক্রবার  সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে এসব চিঠি সংগ্রহ করছেন জোটের প্রার্থীরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে মহাজোট শরিকরা শতাধিক আসন প্রত্যাশা করলেও এখন পর্যন্ত সব মিলিয়ে পেয়েছে ৩৭টি। শেষ মুহূর্তে আরও কিছু আসন পাবে জাতীয় পার্টি (জাপা)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জেতার মতো প্রার্থীদেরই জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জোট শরিকদের যারা ‘নৌকা’ নিয়ে নির্বাচন করবেন, ইতোমধ্যে তাদের চিঠিও দিয়েছেন শেখ হাসিনা।

দলের নির্বাচনী কৌশলের কারণে আনুষ্ঠানিকভাবে জোটের সব দলকে চূড়ান্ত আসন সমঝোতার বিষয়টি এখনো জানাননি ক্ষমতাসীনরা। তবে দলটির শীর্ষ নেতারা বলছেন, বিএনপিসহ অন্য প্রায় সব দল নির্বাচনে অংশ নেওয়ায় এবার ‘অল্পতেই তুষ্ট’ থাকতে হবে মহাজোট শরিকদের।

ইতোমধ্যে ৩০০ আসনের মধ্যে ২৬৩টিতে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। যে ৩৭টি আসনে মনোনয়ন দেয়নি, সেগুলোর মধ্যে ১৪-দলীয় জোট ও মিত্র দলের জন্য ১৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। ১৪টির মধ্যে আবার বিকল্পধারাকে ৩টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। এসব আসনে বর্তমান মন্ত্রিসভার সদস্য ও শরিক দলের শীর্ষ নেতারা নৌকা প্রতীকে ভোট করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি ২৩টি আসনে এখন পর্যন্ত জাপার জন্য নিশ্চিত বরাদ্দ বলে মনে করা হচ্ছে। যদিও দলটি ২১০ আসনে নিজেদের প্রার্থী দিয়ে রেখেছে, যার ম?ধ্যে কমপক্ষে ২০টি আসনে বাছাইয়ে বাদ পড়েছেন জাপা প্রার্থীরা।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button