নিয়ন্ত্রণহীন চালের বাজার, সবজি ও ডিমের দামেও অশ্বস্তি

কোনভাবেই যেন নিয়ন্ত্রণে আসছেনা চালের বাজার।চাল নিয়ে চালবাজি চলছেই। তাই বেচা-বিক্রি কম হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। এদিকে ভরা মৌসুমেও ইলিশের দাম সাধারনের নাগালের বাইরে। আর বৃষ্টির দোহাই দিয়ে, সব ধরনের সবজি কেজিতে বেড়েছে,১৫ থেকে ২০ টাকা পরযন্ত। অপরদিকে, ডিমের দামও বেড়েছে আরেক দফা।
গত কয়েক মাস ধরেই অস্থির চালের বাজার। সরকারের সিদ্ধান্তে আমদানি করা হলেও, কোনভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না চালের বাজার। তাই বেচাবিক্রি কম হ্ওয়ায় ক্রেতা বিক্রেতাদের অন্তহীন ক্ষোভ। এদিকে সবজির বাজারে বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজি ১৫ থেকে ২০ টাকা পরযন্ত বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সবধরনের মাছ। আর ভরা মৌসুমেও ইলিশ মধ্যবিত্তের নাগালের বাইরে। গরু খাসি আগের দামে বিক্রি হলেও,১৫ থেকে ২০ টাকা বেড়েছে সবধরণের মুরগীর দাম । ভক্সপপ ।মুদি পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও,কমেছে খোলা সয়াবিন তেলের দাম
বাংলাটিভি/শহীদ



