Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedখেলাধুলা

ছাদখোলা বাসে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সাবিনারা

সাফ জয় করে দেশে ফিরেছেন স্বর্ণকন্যারা। ইচ্ছে ছিল ছাদখোলা বাসে চেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠবেন তারা। কিন্তু সাবিনাদের ভাবনার চেয়ে বেশিই করেছে দেশের জনগণ। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতে ট্রফি নিয়েই উঠেছেন তারা। রাস্তার দুই পাশে হাজার হাজার ফুটবলপ্রেমী স্বাগত জানাতে ভোলেনি বাঘিনীদের।

বাংলাদেশ,বাংলাদেশ’ শ্লোগানে ফুটবলারদের স্বাগত জানাতে হাজার হাজার মানুষ জড় হয় রাস্তার দুই প্রান্তে। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিমানবন্দর থেকে মেয়েদের বহনকারী বাসটি কাকলী,জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ,মতিঝিল শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে যায়।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button