Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশখেলাধুলাফুটবল

ইতিহাস গড়ে সাফ নারী ফুটবলে শিরোপা জিতলো বাংলাদেশ

প্রথমবারের মতো সাফ নারী ফুটবলে শিরোপা জিতলো বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালের বিরুদ্ধে, ৩-১ গোলের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ নারী দল।

আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে, উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। শক্তিশালী নেপালের বিপক্ষে, ম্যাচের ১৩ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড পায় সাবিনা-সানজিদাদের দল। এক গোলে পিছিয়ে পড়ে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে নেপাল। কিন্তু প্রতিপক্ষকে আক্রমণে ম্যাচের চেহারা অনেকটাই পাল্টে দেন বাংলাদেশের কৃষ্ণা। ৩৯ মিনিটে ডি-বক্সের বামপ্রান্তে বল পেয়ে, বা পায়ের দুর্দান্ত শটে দলের দ্বিতীয় গোল এনে দেন তিনি। ২ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে আক্রমণ বাড়ানোর চেষ্টা করে নেপাল দলও। ম্যাচের ৬৯তম মিনিটে নেপালের পক্ষে গোল করেন আনিতা। পরে ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক প্লেসিং শটে, নেপালের জালে আবারও বল জড়িয়ে বাংলাদেশের ৩ গোল পূর্ণ করেন কৃষ্ণা। শেষপর্যন্ত ৩-১ গোলের বিশাল জয়ে, শিরোপার উল্লাসে ভাসে বাংলাদেশের মেয়েরা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসরে অপরাজিত থেকেই মুকুট মাথায় পরে বাংলাদেশ।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button