Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

কম বয়সীদের চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মাধ্যমে: শিক্ষামন্ত্রী

শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই কম বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। তারা অনেক কিছু বলতে পারে না। তাদের চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মাধ্যমে। এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে নানা প্রদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের হাইমচরে মৎস্য বিভাগের মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মেয়েরা অনেক সময় নানাভাবে ইভটিজিংয়ের শিকার হয়। সমস্যাটি যদি পরিবারের কাছে বলতে না পারে এবং তার শিক্ষকের কাছে বলতে না পারে, সেই চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মাধ্যমে। এছাড়া ইন্টারনেটে যে গেম আছে, সেগুলোরও সমস্যা আছে।

শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল এমন একটি সময়, যখন অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। যেমন শারীরিক ও মানসিক। সব সময় সঠিক তথ্য তারা পায় না। মা-বাবাও ঠিকমতো তাদের বোঝান না। স্কুলে পাঠ্যপুস্তকে যা আছে তাও তাদের ঠিকমতো জানানো হয় না।আমরা যেন আমাদের সন্তাদের সঙ্গে প্রাণখুলে কথা বলি। তাদের সমস্যার অনুধাবনের চেষ্টা করি এবং সেটা সংবেদনশীলতা নিয়ে করি। আমরা যেন কোনও সমস্যা দেখলে প্রথমেই তাকে অভিযুক্ত না করি। এতে আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button