
সাফ নারী চ্যাম্পিয়নশিপে অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। খেলায় একটি করে গোল করেন মনিকা চাকমা,ঋতুপর্ণা চাকমা ও সিরাত জাহান স্বপ্না।
নিজেদের দ্বিতীয় ম্যাচের তিন মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। এরপর ম্যাচের ২৫ মিনিটে সিরাত জাহান স্বপ্না গোল করলে ব্যবধান দাড়ায় ২-০তে ।
বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন পরের দশ মিনিটের মধ্যে জোড়া গোল করেন। ৫৯তম মিনিটে মারিয়ার ক্রস থেকে দারুণ হেডে সাবিনা হ্যাটট্রিক পূর্ণ করেন।সেই রেশ কাটতে না কাটতেই দ্রুত সময়ের মধ্যে লাল-সবুজ প্রতিনিধিদের ব্যবধান ৬-০ তে বাড়িয়ে নেন ঋতুপর্ণা।
বাংলা টিভি/ মাসুদ



