Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

শ্রদ্ধাভরে রানী দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ, শোকাহত বিশ্ব

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এসেছে গোটা বৃটেনে। রানীর সন্মানে রাষ্ট্রীয়ভাবে গান স্যালুট জানানো হয়। বাকিংহাম প্যালেসের সামনে জড়ো হয়েছেন হাজারো মানুষ। সদ্যপ্রয়াত রানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তারা। এছাড়া বিশ্ব নেতৃবৃন্দ এবং গোট পৃথিবীর বিশিষ্ট ব্যক্তিরাও রানীর এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দেশে দেশে রাষ্ট্রীয় শোক কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

গোটা বিশ্বকে কাঁদিয়ে পরলোকে পাড়ি জমিয়েছেন ব্রিটেনের ইতিহাসের দীর্ঘতম সময়ের রানি এলিজাবেথ। ৯৬ বছর বয়সী এই ব্রিটিশ রানীর মৃত্যুর খরবে ‌শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাজ্যজুড়ে। শুক্রবার লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে জড়ো হন হাজারো মানুষ। প্রিয় রানির মৃত্যুতে শোকাহত তারা। সেখান ফুল দিয়ে রানির সন্মানে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

রানি দ্বিতীয় এ‌লিজা‌বেথের মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে যুক্তরাজ্য। এরমধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শ্রদ্ধা জ্ঞাপন, নিরবতা পালনসহ রয়েছে নানা কমসূচি।

ব্রিটিশ সাম্রাজ্যে ইতিহাসে রানি এলিজাবেথ কর্তব্যনিষ্ঠা ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে নিজেকে নিয়েছিলেন অনন্য উচ্চতায়। কয়েক দশক ধরে ব্রিটেনের কেন্দ্রীয় ও স্থানীয় সরকার বিভাগ থেকে শুরু করে সামরিক ও ধর্মীয় কর্তৃপক্ষ ও ১৪টি দেশের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত বৈঠক হয়েছে। ব্রিটেনের রানি সেসব দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন এলিজাবেথ। রানির মৃত্যুতে এখন ব্রিটেনর রাজা হিসেবে দায়িত্ব পাচ্ছেন তাঁর বড় ছেলে ৭৩ বছর বয়স্ক তৃতীয় চার্লস। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে। পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে অভিষিক্ত হন দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন তিনি। হাজার বছরের ব্রিটিশ সাম্রাজ্যে রাজা-রানি এসেছে অনেক, তবে তাদের মধ্যে উজ্জ্বল হয়ে এবং চিরস্মরণীয় হয়ে থাকবেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button