Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবিএনপিরাজনীতি

আপিলে বিএনপির অধিকাংশ প্রার্থীতা ফিরে পাওয়া প্রাথমিক বিজয়: ফখরুল

বিএনপির অধিকাংশ প্রার্থী আপিলে ন্যায় বিচার পাওয়া প্রাথমিক বিজয় ‘ন্যায় বিচার পেলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তাঁর প্রার্থিতা ফিরে পাবেন।’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশনকে আপিলে ন্যায় বিচার করায় ধন্যবাদ জানিয়ে ফখরুল নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেপ্তার বন্ধ করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকেদের এসব কথা বলেন তিনি।

বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, ‘আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বে-আইনিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার। গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিলেও এখনো বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’

বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা রাত ৮টার পর থেকে ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ‘আজ আংশিক তালিকা ঘোষণা করা হবে।’

প্রার্থী তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘আমি উনার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। তিনি বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮ শ প্রার্থী দিয়েছি। তিনি বললেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভয় পাচ্ছে বলেই এসব বলছে।’

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button