Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সব দলের সক্রিয় অংশগ্রহণ চাই। কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে ভারসাম্য সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলোই এ ভারসাম্য সৃষ্টি করে। সবার প্রতি আহ্বান থাকবে- আপনারা আসুন,সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিন। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখুন এবং সহায়তা করুন। কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না।

সোমবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, বিএনপি অন্যতম প্রধান দল। তারা যেসব বিষয় চাচ্ছে,সেগুলোতে আমাদের কোনো বাধা নেই। তাদের রাজনৈতিক কৌশলে হস্তক্ষেপ করার এখতিয়ার আমাদের নেই। তবে আমাদের যে দায়িত্ব,সে পথে আমরা এগিয়ে যাব। কাল যদি আমাকে উচ্ছেদ করা হয়,সেজন্য আমি তো মর্মাহত হবো না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন,বিএনপি এলে আগামী নির্বাচন অধিক অংশগ্রহণমূলক হবে। আজ দুটি দলের সঙ্গে সংলাপ হয়েছে। সিদ্ধান্ত গ্রহণে যেন সহায়ক হয় সেজন্যই সংলাপ করেছি। সংলাপ শেষে আমরা তাদের লিখিত আকারে সিদ্ধান্ত জানিয়েছি। ইভিএম নিয়েও বৈঠক করেছি। ইভিএম নিয়েও একটি সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা-নিরীক্ষা করে।

বাংলা টিভি/ মাসুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button