Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

বিভিন্নস্থানে বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও ছিল মেঘলা আকাশ,কোথাও বৃষ্টি। কিন্তু বেলা আড়াইটা নাগাদ চারদিক অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি নামে রাজধানীজুড়ে। ত্রিশ মিনিটের ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অলিগলির খানাখন্দ,ডোবা,নর্দমা। কোনও কোনও এলাকার বড় রাস্তায়ও পানি উঠেছে।

এমন এক সময়ে সরকারি নিয়ম অনুযায়ী বেলা ৩টায় অফিস ছুটির সময়। বের হয়েই বৃষ্টির কবলে পড়েছেনে অনেকে। অনেকেই পাচ্ছেন না যানবাহন। পেলেও প্রচণ্ড ভিড়। ফলে স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে অনেক শহরের অনেক স্কুল কলেজও ছুটি হয় এই সময়ে। একই ভোগান্তিতে শিক্ষার্থীরও।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুই থেকে তিন দিন এই বৃষ্টি চলবে। তবে একটানা নয়,থেমে থেমে। কোথাও ভারী আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বাংলা টিভি/ মাসুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button