Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতলেন কিপচোগ

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন ম্যারাথনে বিশ্বরেকর্ডধারী অ্যাথলেট কেনিয়ার ইলিউড কিপচোগ।

নারী ক্যাটাগরীতে একই পুরস্কার জিতেছেন কলম্বিয়ান অ্যাথলেট ক্যাটারিন ইবারগুয়েন। মোনাকোর মন্টে কার্লোতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হয় বছরের সেরা অ্যাথলেটদের।

প্রথমে ঘোষণা করা হয় বর্ষসেরা নারী অ্যাথলেটের নাম। মোনাকোর প্রিন্স আলবার্ট বর্ষসেরা নারী অ্যাথলেট হিসেবে ঘোষণা করেন কলম্বিয়ান অ্যাথলেট ক্যাটারিন ইবারগুয়েনের নাম। অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যাটারিন চলতি বছর ট্রিপল জাম্পে বিশ্বরেকর্ড গড়ায় তাকে এই পুরস্কার দেয়া হয়।

এরপর আইএএএফের সভাপতি সেবাস্তিয়ান কো বর্ষসেরা পুরুষ অ্যাথলেট হিসেবে নাম ঘোষণা করেন কিপচোগের। চলতি বছর লন্ডন ম্যারাথনে রেকর্ড গড়েন এই কেনিয়ান।

সংশ্লিষ্ট খবর

Back to top button