Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজাতীয় পার্টিরাজনীতি

কোন ষড়যন্ত্রে মাথা নত করবে না জাতীয় পার্টি: জিএম কাদের

কোনো ষড়যন্ত্রে মাথা নত করবে না তার দল। সব ষড়যন্ত্র উপেক্ষা করে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলব বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)  দুপুরে রাজধানীর বনানীস্তে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি জাপা মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন যে কোন সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও সংগঠিত। গণমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্রই দলের ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিকেরা ষড়যন্ত্রে কখনোই বিভ্রান্ত হবে না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button