আন্তর্জাতিকঅন্যান্যইউরোপ
দৈনিক প্রায় এক কোটি মার্কিন ডলারের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া

গ্যাস সংকটের কারণে বাড়তি বিলের চাপে ইউরোপবাসীর অবস্থা কাহিল। অন্যদিকে ফিনল্যান্ড সীমান্তবর্তী এলাকার পোর্তোভায়া গ্যাস কেন্দ্রের দৈনিক প্রায় এক কোটি মার্কিন ডলারের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া।
বিশেষজ্ঞেরা বলছেন, যে কেন্দ্রের গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে, আগে তা জার্মানিতে রপ্তানি করত রাশিয়া। যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বিবিসিকে জানায় ‘অন্যত্র বেঁচতে না পেরে এ গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া।জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান ‘রিস্ট্যাড এনার্জি’র তথ্য মতে, রাশিয়া তাদের পোর্তোভায়া কেন্দ্রের প্রায় ৪৩ লাখ ৪০ হাজার ঘনমিটার গ্যাস পুড়িয়ে ফেলছে। বিপুল পরিমাণ গ্যাস পোড়ানোর ফলে আকাশে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, তাতে পৃথিবীর উত্তরমেরুর হিমবাহ আরও বেশি গলতে ভূমিকা রাখতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
বাংলাটিভি/শহীদ



