Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮

দেশে একদিনে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩১৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৭৮ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১০ হাজার ১৪৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ।এর আগের ২৪ ঘণ্টায় ১৭৩ জন সংক্রমিত হলেও কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৫ হাজার ৬৪৭টি নমুনা সংগ্রহ ও আগের নমুনাসহ মোট পরীক্ষা হয়েছে ৫ হাজার ৬৫৬টি। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৪৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ১৯ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button