Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যইউরোপএশিয়াযুক্তরাজ্য

রাশিয়ার নৈতিক অধিকার নেই জি-২০ সম্মেলনে যোগ দেবার: যুক্তরাজ্য

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর কারণে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছে রাশিয়া। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার ( ১৯ আগস্ট) এমন মন্তব্য করা হয়েছে।

ব্রিটেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় রাশিয়ার জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। রাশিয়ার যুদ্ধের প্রভাবগুলো জি২০ বৈঠকে তুলতে ইন্দোনেশিয়া যে প্রচেষ্টা চালাচ্ছে সেটিকে স্বাগত জানাই।

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার অবৈধ অভিযানের ১৭৮ দিনে গড়িয়েছে। সুতরাং জি ২০ অন্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার নৈতিক অধিকার নেই রাশিয়ার।

এদিকে আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও ইউক্রেন জি-২০-এর সদস্য নয়। জেলেনস্কি বলেছেন, তিনি সম্মেলনে ভার্চ্যুয়ালি অংশ নেবেন।

এ বছরের সম্মেলনে যোগদানের পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button