Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ডমিঙ্গো আর থাকছেন না টি-টোয়েন্টি কোচ হিসেবে

এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি অধিনায়কত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে।

এশিয়া কাপে রাসেল ডোমিঙ্গো নয় বাংলাদেশের প্রধান কোচ হবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, শুরুতে শোনা যায় এমন কিছু। তবে টি-টোয়েন্টিতে নতুন কোচ হওয়ার দৌড়ে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামই এগিয়ে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালকরা।

এশিয়া কাপে ভালো করতে পারলে স্থায়ীভাবে আলাদা কোচিং তত্বে হাঁটতে পারে বিসিবি। তেমন হলে রাসেল ডোমিঙ্গো টেস্ট ও ওয়ানডে ফরম্যাট দেখভাল করবেন। আরেক ফরম্যাটে থাকতে পারেন আলাদা কোচ।

আজ বাংলাদেশে আসছেন রাসেল ডোমিঙ্গোসহ বিদেশি কোচিং স্টাফরা। যাদের সঙ্গে আগামীকাল বিসিবি কর্তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

নতুন টি-টোয়েন্টি কোচ হিসেবে নিয়োগ পেতে যাওয়া শ্রীরামের খেলোয়াড়ি জীবন খুব একটা লম্বা না। ২০০০ সালে অভিষেকের পর খেলেছেন ৮ টি ওয়ানডে। তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে এক মৌসুমে হাজার রান করার রেকর্ডও আছে তার।

তবে কোচিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো শ্রীরামের। জাতীয় দল, বয়সভিত্তিকের পাশাপাশি কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক সহকারী এই কোচ কাজ করেন আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে। মূলত আইপিএল অভিজ্ঞতার কারণেই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে শ্রীরাম।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button