Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনাবাংলাদেশ

রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মাতুয়াইলের টিনশেড প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে মাতুয়াইল কলেজ রোডের কোনাপাড়ার ওই কারখানাটিতে বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এসব তথ্য জানান।তিনি জানান, আগুন লাগার পরপরই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button