Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত ৫

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের তিন যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মহসীন এ তথ‌্য নিশ্চিত করেন।নিহতদের মধ্যে ৫০ বছর বয়সী রুবেল, ২৮ বছর বয়সী ঝরনা, ৬ বছর বয়সী জান্নাত ও দুই বছর বয়সী জাকারিয়া। নিহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। যে দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তারা হলেন ২৬ বছর বয়সী হৃদয় ও ২১ বছর বয়সী রিয়া মনি।

প্রাইভেটকারটি গাজীপুরে যাচ্ছিল ‘ক্রেন দিয়ে গার্ডারটি ওঠানোর কাজ চলতেছিল। প্রাইভেটকারটি নিচ দিয়ে যাচ্ছিল। তখন গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে যায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button