Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজাতীয় নির্বাচন

অবাধ, সুষ্ঠু নির্বাচনে সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন,সরকারসহ সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলেও এ সময় জানান তিনি।

সকালে রাজনৈতিক নেতাদের জন্য ই—লার্নিং প্ল্যাটফর্ম পলিটিক্স ম্যাটারস এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ন নিবার্চনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কথা জানান দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা।

সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশি রাজনৈতিক নেতা ও রাজনীতি বিষয়ে আগ্রহীদের রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পথ সুগম করতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে পলিটিক্স ম্যাটারস নামে একটি ই—লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন,যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলের সমর্থন করে না,জনগনের অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ।

এ সময় দেশে গণতন্ত্র নেই জানিয়ে, বিএনপি এবং জাতীয় পার্টির নেতারা বলেন, জনগনের ভোটাধিকার এবং মানবাধিকার ফিরিয়ে দিয়ে শান্তিপূর্নভাবে ক্ষমতা হস্তান্তর করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে।

তবে গণতান্ত্রিক সরকারই রাষ্ট্র চালাচ্ছে এমন মন্তব্য করে এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য সপম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেন, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে।যোগ্য নেতৃত্ব তৈরীতে পলিটিক্স ম্যাটারস প্লাটফর্মটি বড় অবদান রাখবে বলেও জানান বক্তারা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button