Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅপরাধদুর্ঘটনা

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪ সেনা নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলী এলাকায় একটি সামরিক কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণে ৪ সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এই তথ্য সামনে এনেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারী এবং তার সহায়তাকারীদের সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো।

সামরিক ওই কনভয়টি মিরালি থেকে মিরামশাহ জেলা সদরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা আত্মঘাতী বোমা হামলাকারী গাড়ির কাছে এসে নিজেকে উড়িয়ে দেয়।

আইএসপিআর বলেছে, ‘পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সৈন্যদের এই আত্মত্যাগ বৃথা যাবে না।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ বেড়েছে। এর আগে গত ৪ জুলাই ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিরাপত্তা কর্মী আহত হন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button