Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

রাজধানীতে গণপরিবহন সংকটে কর্মজীবি মানুষ

শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ শনিবার সকাল থেকে রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গণপরিবহন সংকট।

শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখো গেছে শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো কোনো রুটে একটি বাস এলেও সেটিতে ওঠার আশায় ছুটে যাচ্ছেন অনেক বেশি মানুষ। সেসব বাসগুলো আগে থেকে যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাসগুলোতে কেউ উঠতে পারছেন না।

ডিজেলের দাম বেড়ে যাওয়ায় আজ রাস্তায় গণপরিবহন একেবারে কম। শত শত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গণপরিবহন পাচ্ছে না।শনিবারে অফিসে যাওয়ার জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছে অনেকে

আজ রাস্তায় গণপরিবহন অন্যান্য দিনের তুলনায় কম। ডিজেলের দাম বাড়ার কারণে এটা হতে পারে।গতকাল রাত থেকে কোনো পাম্প তেল দিচ্ছে না।

রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button