Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

গাজীপুরে ইজিবাইকে বাসের ধাক্কায় নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টিএনটি বটতলা এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের আরোহী আরও দুই জনের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার আজিবুর রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩৫), টাঙ্গাইলের ভুয়াপুর থানা এলাকার আইয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪), বরগুনা সদর থানার আঙ্গারপাড়া এলাকার মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী (৩০) এবং দুই জনের পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল বাশার জানান, কালিয়াকৈর উপজেলার টিএনটি বটতলা এলাকায় চন্দ্রাগামী একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়। রাতেই তিন জনের মরদেহ বিনা ময়নাতদন্তে আবেদনের প্রেক্ষিতে স্বজনরা নিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button