Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

জালালাবাদ সাংস্কৃতিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের জালালাবাদ অঞ্চলে স্বরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নাজমুল হক নাসিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউট সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মাহাবুব আল মালু, হবিগঞ্জ ঢাকা এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, মৌলভীবাজার সমিতি ঢাকার সভাপতি আকবর হোসেন মঞ্জু, সুইফট গ্রুপের চেয়ারম্যান সেলিনা চৌধুরীসহ অন্যান্যরা। এসময় অতিথিরা বন্যা পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করেন, তারা জালালাবাদের ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতাসহ অন্যান্য কার্যক্রম চালু রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন, জালালাবাদকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button