Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবাংলাদেশ

ডলারের বাজার নিয়ন্ত্রণে পরিদর্শনে নেমেছে বাংলাদেশ ব্যাংক

খোলাবাজারে ডলারের মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে দেশের বাণিজ্যিক ব্যাংক, মানি এক্সচেঞ্জ হাউজ ও খোলাবাজার পরিদর্শন শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের ১০টি পরিদর্শক দল।

এছাড়া ডলার সংকটের সময়ে ডলার নিয়ে কেউ কারসাজি করলে অভিযুক্ত মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করাও হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরিদর্শন কার্যক্রম চলবে। পরিদর্শনে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ ছাড়াও ক্রেতাদের আগ্রহের বিষয়ে জানার চেষ্টা চলছে। আন্তব্যাংক মুদ্রাবাজারে এখন প্রতি ডলারের জন্য খরচ করতে হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা।  অবশ্য সব ব্যাংকেই নগদ ডলারের দাম বেড়ে ১০০ টাকার ওপরে উঠেছে। ১০৫ থেকে ১০৮ টাকায় ডলার বিক্রি করছে কোনও কোনও ব্যাংক।

গত মঙ্গলবার কার্ব মার্কেটে ডলারের দর সব রেকর্ড ছাড়িয়ে ১১২ টাকায় বেচাকেনা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক তদন্ত শুরু করলে, বাজার পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

বাংলা টিভি/ মাসুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button