Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনাদেশবাংলা

গাজীপুরের শ্রীপুরে ট্রেন-বাস সংঘর্ষ নিহত ৫

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ঘে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন,প্রায় ২০জন।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রস ট্রেন এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ। তিনি বলেন,  ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ পাড়া ক্রসিং পার হওয়া একটি শ্রমিকবাহী বাসের সাথে সংঘর্ষ হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ আনিসুর তিনি বলেন, এই ঘটনায় ৪জন মারা গেছে। নিহতের প্রত্যেককে ২০হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। দুর্ঘটনার কারন জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।

নিহত এবং আহতরা টেপিরবাড়ী এলাকার জামান ফ্যাশন ওয়্যার লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তারা সবাই কোম্পানীর ভাড়া করা বাসে ডিউটিতে যাচ্ছিলেন। স্থানীয়দের ভাষ্য, এই ক্রসিং এ একজন গেইটম্যান সার্বক্ষণিক দায়িত্ব পালনের কথা থাকলেও গেইটম্যান থাকেনা। গেইটম্যানের দায়িত্বহীনতার কারনেই এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ক্রসিং এ গেইটম্যান না থাকায় জামান ফ্যাশন ওয়্যার এর একটি বাস রেলে ওঠে যায় এবং সেই মুহুর্তে ট্রেন এসে বাসটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্ল্যাহ্ জানান, এঘটনায় একজন নিহত ও অনেকেই হতাহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button