Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদসরকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া আর নেই

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্ম নেন। তিনি গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন।ডেপুটি স্পিকার তিন মেয়ে, নাতি–নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও স্পিকার।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button