Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকনির্বাচনবাংলাদেশ

বাংলাদেশে আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন

আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন সবার অংশগ্রহণ চায়। একটি স্বতন্ত্র দেশকে পরামর্শ দেয়া ছাড়া কিছুই করার নেই বলে জানিয়েছেন ইইউ’র অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি।

আজ শনিবার (১৬ জুলাই) সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা জানান চার্লস হোয়াইটলি। আগামী দশকে বাংলাদেশের সাথে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন।এদেশের আঞ্চলিক অস্থিরতা নিয়ে শঙ্কা আছে ইউরোপীয় ইউনিয়নের। অস্থিরতা নিরসনে সার্ক ও বিমসটেক কার্যকরী ভূমিকা নিতে পারে। যদিও এই অঞ্চলে সকলের অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিকে গুরুত্ব দিচ্ছে ইইউ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আইসিজে, আইসিসি যদিও সঙ্কট সমাধানে কাজ করছে তবুও আমরা সবসময়ই বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে চাই। যদিও ইউক্রেনে পরিস্থিতির কারণে শরনার্থীর সংখ্যা পুরো বিশ্বেই বেড়ে যাচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button