Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাদুর্ঘটনাবাংলাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) সকালে ওই উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন এবং ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁর ধামুইরহাট থেকে একটি প্রাইভেটকার বগুড়ার দিকে আসছিল। সকাল সাড়ে ৮টার দিকে কারটি বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় পৌঁছে। সে সময় নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে কারটিকে ধাক্কা দেয়। এতে কারটি গুঁড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই তিন জন নিহত এবং দুজন গুরুতর আহত হন। গুরুতর আহত আবদুর রহমান ও শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান মারা যান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button