Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে আরও ২ জনের মৃত্যু

দেশে করোনায় একদিনে আরও ২ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৩২৪ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০ নমুনার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ।

শুক্রবার  (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।আজকের দুজন দিয়ে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২২৫ জন এবং মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৩০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ১০০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ দশমিক ৫৫ শতাংশ নিয়ে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের একজন ঢাকায় ও আরেকজন খুলনায় মারা যান। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৩২৪ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০ নমুনার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button