রাজধানীয় পোস্তগলায় চামড়ার আমদানী কম

ঈদের দ্বিতীয় দিনে কোরবানি হওয়া পশুর চামড়া আসতে শুরু করেছে লালবাগের পোস্তায়। তবে অন্যান্য বছর এমন সময়ে চামড়ার গাড়ির কারণে পোস্তা এলাকায় যানজট লেগে থাকলেও এবছর দেখা গেল ভিন্ন চিত্র। রাস্তার ওপর চামড়ার উপস্থিতিও দেখা গেছে অনেক কম। এ বছর পশুর দাম বেশি হওয়ায় কোরবানি কম হয়েছে, আর তাই চামড়াও কম আসছে- এমন দাবি ব্যবসায়ীদের।
সোমবার (১১ জুলাই) সকালে লালবাগের পোস্তা এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
এবার সিন্ডিকেটের মাধ্যমে সাভারের হেমায়েতপুরে অনেক চামড়া চলে যাওয়ায় পোস্তায় চামড়া কম আসছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চামড়ার সঙ্গে সংশ্লিষ্ট উপাদানের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক ব্যবসায়ী টার্গেটের চেয়ে কম চামড়া কিনছেন বলে জানিয়েছেন।
দুপুর থেকে চামড়া কেনাবেচা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ী ও পোস্তার মালিকরা। চামড়ার এই কেনাবেচা চলবে আগামী এক মাস।
পশুর দাম বেশি হওয়ায় মানুষ কোরবানি কম করেছে। বেলা গাড়ালে কিছু চামড়া আসতে পারে।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি আফতাব খান বলেন, দাম বেশি হওয়ায় এবার পশু কোরবানি অন্য বছরগুলোর তুলনায় কম হয়েছে। এবার লবণের দাম বেশি, মজুরি বেশি, চামড়া বহন করা ট্রাকের ভাড়াও বেশি। এর প্রভাব পড়েছে চামড়ার বাজারে। তারপরও বিশ্ব বাজারে চাহিদা থাকায় আশা করছি খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না।
বাংলাটিভি/শহীদ



