Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

সরগরম মসলার বাজার, হরেক পদের চাহিদা

কোরবানীর ঈদের সময় এলেই বাজারে বেড়ে যায় মসলার চাহিদা। এবারও রাজধানীর বাজারে বাহারি পদের উপকরণের সমাহার। দাম কিছুটা বেশি হলেও চাহিদা এবং সাধ্যমতো মসলা কেনেন ক্রেতারা। আরো জানাচ্ছেন অজিত সরকার।

আর একদিন পরই পবিত্র ঈদুল আযহা। শুক্রবার রাজধানীতে মসলার বাজার ছিলো সরগরম।

বিক্রেতারা জানালেন, বিভিন্ন মশলার মধ্যে কেজিপ্রতি এলাচ ১ হাজার ৭০০ টাকা, জিরা ৪২০ টাকা, কিসমিস ৩৯০ টাকা কাঁচা বাদাম ১৬০ টাকা ও দারচিনি ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে ক্রেতারা বলছেন, অন্যান্য নিত্যপণ্যের মতো এবারে ঈদের আগে মসলার দামও বাড়তি।এছাড়া, নিম্নআয়ের মানুষের জন্য বাজারে স্বল্প পরিমানেও মসলা বিক্রি করছেন অনেক দোকানি। সাধ্যমতো প্রয়োজনীয় উপকরণ কিনছেন ক্রেতারা।

এদিকে, ঈদের আগে বেড়েছে পোলাও চালের চাহিদা। বাজারে মানভেদে কেজিপ্রতি খোলা পোলাও চাল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button