Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

শপথ নিলেন কুমিল্লা সিটির নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত শপথ নিয়েছেন আজ ।

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী তাজুল ইসলাম।

গত ২৩ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে মেয়র আরফানুল হক রিফাত ছাড়াও ৯ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নামের তালিকা প্রকাশ করা হয়।গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button