
ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফেরা ট্রেণ যাত্রীদের যেন দুর্ভোগের শেষ নেই। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশি অপেক্ষমান যাত্রীদের ভিড় ছিলো সকালে থেকেই।আজ দেয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট। আজ যারা টিকিট পেয়েছেন তাদের বেশির ভাগ যাত্রী দুদিন আগে স্টেশনে অবস্থান করেছেন।
টিকিট প্রত্যাশিদের সক্ষমতা থেকে অতিরিক্ত টিকিট দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে একেবারেই উল্টো চিত্র রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারগুলোতে। এখন যাত্রী না থাকলেও ঈদের দুদিন আগে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত তিন দিনের তুলনায় কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অগ্রীম টিকিট প্রত্যাশীদের চাপ কিছুটা কমলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না তাদের।সারাদিনের কর্মব্যস্ততা ছেড়ে দুদিন আগে যারা লাইনের দাড়িয়েছিল, তাদের কেউ কেউ টিকিট হাতে পেলেও অনেকেই আছেন আগামিকালের অপেক্ষায় ।
পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় নারীরাও টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।কেউ কেউ সফলও হয়েছেন এই যুদ্ধে।সক্ষমতার চেয়ে চাহিদা বেশি হওয়ায় পর্যাপ্ত টিকিট দেয়া সম্ভব হচ্ছে না জানিয়ে এজন্য দুঃখ প্রকাশ করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে,ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনেও ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট পেতে চরম দুর্ভোগে পড়েন টিকিট প্রত্যাশিরা।পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষকে।
এছাড়া,রাজধানীর সায়দাবাদ ও গাবতলী বাস কাউন্টারে বরাবরের মতই আগাম টিকিট বা যাত্রীদের বাড়তি কোন চাপ ছিলো না।যাত্রী চাপ না থাকায় বিভিন্ন বাসকাউন্টারে অলস সময় পার করছেন পরিবহন কর্মকর্তারা।ঈদের দুদিন আগে বাসযাত্রীদের চাপ বাড়বে বলে জানান তারা।
বাংলাটিভি/রাজ



