Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

সার্বিক মতামত বিবেচনা করে ভোটের বিষয়ে পরিকল্পনা: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নিয়ে বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৮ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০টি রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম নিয়ে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিই, কিছু দিন পর থেকেই ইভিএম নিয়ে কথাবার্তা পত্রপত্রিকায় চাউর হয়েছিল। এর পক্ষে এবং বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে। আমাদের শুরু থেকেই ইভিএম সম্পর্কে সেরকম ধারণা ছিল না। আমাদের ব্যক্তিগত ধারণাও ছিল না। আমরা ইতোমধ্যে ইভিএম নিয়ে অনেক কাজ করেছি। এখন আমাদের মোটামুটি ধারণা আছে।’

তিনি বলেন, ‘এর আগে আমরা দুটি সংলাপ করেছি। অনেকেই কিন্তু ইভিএমের পক্ষে বলেছেন। অনেকে আরও উন্নত প্রযুক্তি দিয়ে যদি ইভিএম ক্রয় করা যায়, তাহলে আর ভালো হয় বলেছেন। আবার অনেকে সরাসরি বলেছেন—আমরা ইভিএমে নির্বাচনে যাবো না। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবো কোন পদ্ধতিতে নির্বাচন করবো। ইভিএম ব্যবহারের বিষয়ে আলটিমেটলি সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে।’

আজকে আপনারা বড় বড় দলের অনেকেই এসেছেন। মন্ত্রী স্বয়ং নিজেই এসেছেন, যেটা আমি প্রত্যাশাও করেনি। আপনি এসেছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনাটা ইভিএমেরই মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনারা ইভিএমের পক্ষে-বিপক্ষে বলতে পারেন। দোষ-ত্রুটি থাকলে বলতে পারেন। সংশয় থাকলে প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞরা তার উত্তর দেবেন। আমরা আপনাদের কথাগুলো শুনবো। আপনাদের আলোচনা শুনে পরবর্তী সময়ে আমরা বস্তুনিষ্ঠ সিদ্ধান্তে উপনীত হবো।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button