Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগঐক্যফ্রন্টজাতীয় নির্বাচনজাতীয় পার্টিবাংলাদেশবিএনপিরাজনীতি

বাদ পড়ল বিএনপিতে ১৪১ ও আওয়ামী লীগের ৩ জনের মনোনয়ন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের মধ্যে সারাদেশে বিএনপির ১৪১ জনের মনোনয়ন বাতিল হয়েছে।  অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের বাতিল হয়েছে মাত্র ৩টি মনোনয়নপত্র। আওয়ামী লীগের মোট ২৮১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে। বর্তমানে দলটির বৈধ প্রার্থী রয়েছেন ২৭৮ জন।

অপরদিকে ৩০০ আসনে বিএনপির মোট ৬৯৬ জন প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাছাইয়ে ১৪১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে ৫৫৫ জন প্রার্থী বৈধ হিসেবে রয়েছেন।

বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীতরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

বাতিল হওয়া প্রার্থীরা ৫ ডিসেম্বর পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন। গতকাল প্রথমদিনে ৮২ জন আপিল করেছেন।

৬ থেকে ৮ ডিসেম্বর শুনানি করে আপিল আবেদন নিষ্পত্তি করবে কমিশন। আর ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৩০ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button