Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগউন্নয়নরাজনীতিসরকার

পদ্মা সেতু বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা: নৌ প্রতিমন্ত্রী

পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কর্ম সম্পাদন করেছেন, যেটা সমগ্র বিশ্বকে যুক্ত করে ফেলেছে। পদ্মা সেতু স্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়ায় তুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ জুন) সকালে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আগামীকালের জনসভাকে জনসভা বলা যাবে না। এটা একটা উদযাপন। বিভিন্ন জায়গা থেকে নৌপথে, সড়কপথে লোক আসবে। মানুষের ঠিকানায় পরিণত হচ্ছে কালকের জনসভা। যেখানে প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ নির্মাণের দিকনির্দেশনা দেবেন।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু নিয়ে ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি করা হয়েছে। এরকমভাবে একটি স্থাপনা নিয়ে কখনও এত আলোচনা হয়েছে, তা আমরা শুনিনি বলে জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button