Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবলবাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশের দারুণ আক্রমণ করে টাইগ্রেসরা। ৯ মিনিটে বাংলাদেশের পক্ষে গোল করেন ডিফেন্ডার আঁখি খাতুন।২৬ মিনিটে সাবিনার গোলে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। ৩০ মিনিটে বাংলাদেশের পক্ষে আবারও গোল করে আঁখি খাতুন।প্রথমার্ধের শেষ মিনিটে আবারও দেখা যায় বাংলাদেশের ফুটবলশৈলী। গোল করেন সিরাত জাহান স্বপ্না। ৬৫ মিনিটে জটলার মধ্য থেকে পঞ্চম গোল করেন মনিকা চাকমা। ৭৪ মিনিটে ঋতুপর্নার ক্রস থেকে হেডে গোল করেন কৃষ্ণরাণী সরকার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button