Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদুর্ঘটনা

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাতে অন্তত ২৫০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও বহু মানুষ।

আজ  সকালে পাকতিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ২৫০ জনের বেশি নিহত হয়েছে। আর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দেড় শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানান তিনি।দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে ভূমিকম্পটি। সেখান থেকে প্রায় পাঁচশ’ কিলোমিটার দূরে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির প্রভাব আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে।পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও এর তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button