Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়াজনদুর্ভোগ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। রোববার (১৯ জুন) রাতে রাজধানী ইসলামাবাদের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। এ সময় বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা স্লোগানে মুখর করে রাখেন রাজপথ। এ প্রতিবাদ দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে। রোববার (১৯ জুন) রাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসলামাবাদের রাজপথে জড়ো হয় কয়েক হাজার মানুষ। গত এপ্রিলে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শাহবাজ শরিফ।

ক্ষমতা গ্রহণের পর দেশটিতে লাগামহীন নিত্যপণ্যের দাম। ডলারের বিপরীতে ধস নেমেছে পাকিস্তানি রুপিতে। এমন বাস্তবতায় ক্ষমতা গ্রহণের দুই মাসের মাথায় তীব্র ক্ষোভের মুখে শাহবাজ সরকার।

আরেক বিক্ষোভকারী বলেন, ‘একটা গোষ্ঠী এই দেশটা দখল করেছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। সবকিছুর দাম বেড়েই চলেছে। অথচ বর্তমান সরকারের কোনো পদক্ষেপ নেই। আমাদের কোনো ব্যবসা নেই। কীভাবে বেঁচে থাকব বুঝতে পারছি না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button