


ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুপুরে খেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হন। তাঁদের মরদেহ বাড়িতে রয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ‘উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামে বৃষ্টির সময় তিন শিশু একসঙ্গে মাছ ধরতে যায়। দুপুর ২টার দিকে বজ্রপাতে তিন শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এক কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ‘উপজেলার চরমুহিনী গ্রামের আবু সাঈদ (৩০) সকালে গুগড়া বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান। পরে তাঁর মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’